গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী বাজার থেকে মেয়াদবিহীন আইসক্রিম ও চিপস জব্দ করে ধ্বংস করা হয়েছে। তাছাড়া দুটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
শামীম হাসান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী বাজারে মেসার্স দিলীপ স্টোরকে মেয়াদবিহীন আইসক্রিম বিক্রি করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৩৭ ধারায় দুই হাজার টাকা এবং মেসার্স নয়ন স্টোরকে মেয়াদবিহীন চিপস বিক্রি করার অভিযোগে একই ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।








