মুন্সীগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে বৃদ্ধ চাচা নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ১৭:০২আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৭:০৪

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন চাচা কাদির মোল্লা (৬৫)। সোমবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় টংগিবাড়ী উপজেলার পাঁচগাও বাজারে এই ঘটনা ঘটে। নিহত কাদির মোল্লা পাঁচগাও গ্রামের বদু মোল্লার ছেলে।  

টংগিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন এই খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি বাদশা মোল্লার ছেলে মোতালেব তার চাচা কাদির মোল্লার কাধে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এসময় ঘটনাস্থলে মোতালেবের ভাই সোবহান ও বাবা বাদশা মোল্লা ছিলেন। পরে টংগিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কাদির মোল্লা মারা যান। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। 

তিনি আরও জানান, দুপুরে মরদেহ হাসপাতালে আসার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে কাদির মোল্লার মরদেহ টংগিবাড়ি থানা হেফাজতে আছে। মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচগাও বাজারে মোতালেবের সঙ্গে তার সাবেক স্ত্রীর কথা কাটাকাটি হচ্ছিলো। এক পর্যায়ে কাদির মোল্লা তাদের বাড়িতে যেয়ে সমস্যা সমাধানের কথা বলে। এরপর ক্ষিপ্ত হয়ে পাশের মুরগির দোকান থেকে ছুরি নিয়ে তাকে আঘাত করে হত্যা করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের