কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ২০:১৭আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:২৬

কক্সবাজার কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক ঘটনায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলার নাফ নদীর দুই নম্বর স্লুইস গেট এরাকায় এবং ভোর ৫টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের রূপপতি এলাকায় এ পৃথক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং ২ এর মৃত হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম (২৭), টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াবাজার এলাকার মৃত জলিল আহমদের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩০) ও উখিয়ার কুতুপালং ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক,ই-১ এর বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মো. আয়ুব (২২)।

টেকনাফের ২নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, গোপন সূত্রে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে-এমন খবর পায় বিজিবি। এরপর খারাংখালী নাফনদীতে বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। ভোর রাত ৩টার দিকে ৪/৫ জন লোককে এ পারে ঢুকতে দেখে তাদের প্রতি চ্যালেঞ্জ করা মাত্রই বিজিবির ওপর গুলি ছুড়তে থাকে পাচারকারীরা। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছু সময় গুলি বিনিময় হওয়ার পরে অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে। এসময় ঘটনাস্থল হতে ২০ হাজার পিস ইয়াবা, দুটি আগ্নেয়াস্ত্র, দুটি কিরিচ ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এব্যাপারে বিজিবি বাদী হয়ে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেছে।

অপরদিকে, কক্সবাজার ৩৪নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. আনোয়ার হোসেন মজুমদার জানিয়েছেন, রেজুখাল যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা রাতে উখিয়া উপজেলার ১নং জালিয়া পালং ইউনিয়নের রুপপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মেরিন ড্রাইভ সড়ক এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে থামানোর চেষ্টা করে। কিন্তু বিজিবি’র সংকেত অমান্য করে টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মোটরসাইকেলের আরোহীরা। এসময় বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি শুরু করে। উভয়পক্ষের মধ্যে প্রায় ১০-১২ মিনিট গুলি বিনিময় হয়। এক পর্যায়ে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করতে করতে রাতের অন্ধকারে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ এক অজ্ঞাত যুবককে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে ওই যুবকের মৃতদেহ শনাক্ত করা হয়।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, দুটি কার্তুজ ও দুই হাজার ৯৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহদের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে উখিয়া থানায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ