ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় গ্রেফতার মাসুম রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ আগস্ট ২০১৯, ২২:২৪আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২২:২৮

গ্রেফতার দিদারুল আলম মাসুম ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। সোমবার (৫ আগস্ট) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালত এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মাসুমকে স্বাস্থ্য পরীক্ষার পর রিমান্ডে নেওয়ার আদেশ দেন বলে তিনি জানান।
এর আগে রবিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাসুমকে ঢাকার বনানীর কামাল আতার্তুক অ্যাভিনিউয়ের ব্লু ওশান টাওয়ারের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার সকালে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। দুপুর ১২টার দিকে তাকে আদালতে তোলে পুলিশ।
কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
২০১৩ সালে হেফাজতে ইসলামের উত্থানের সময় চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে দিদারুল আলম মাসুমের অস্ত্র উঁচিয়ে গুলি করার একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনায় আসেন তিনি। এরপর লালখান বাজার ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে লালখান বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে দফায় দফায় সংঘাতের কারণে আলোচনায় আসেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন সুদীপ্তের বাবা সদরঘাট থানায় আটজনকে আসামি করে আদালতে মামলা করেন। গত ১২ জুলাই মিজানুর রহমান নামে গ্রেফতার এক আসামির জবানবন্দিতে দিদারুল আলম মাসুমের নাম উঠে আসে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতা হত্যার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের