ছাত্রলীগ নেতা হত্যার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ আগস্ট ২০১৯, ০২:৪০আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০২:৪৫

গ্রেফতার দিদারুল আলম মাসুম

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ আগস্ট) রাতে রাজধানী ঢাকার বনানী থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম তাকে গ্রেফতার করে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করছেন।

গ্রেফতার দিদারুল আলম মাসুম চট্টগ্রাম নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে দিদারুল আলম মাসুম নগর ছাত্রলীগের রাজনীতি শুরু করলেও বর্তমানে আওয়ামী লীগের এই নেতা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

সুদীপ্ত হত্যার আগে ২০১৩ সালে হেফাজতে ইসলামের উত্থানের সময় লালখান বাজার মোড়ে অস্ত্র উঁচিয়ে গুলি করার একটি ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে আলোচনায় আসেন মাসুম। অভিযোগ রয়েছে, তার নির্দেশে ছাত্রলীগ নেতা সুদীপ্তকে হত্যা করা হয়েছে। ওই হত্যা মামলায় গ্রেফতার এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিষয়টি উল্লেখ করেছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্তকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা সদরঘাট থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী