শেরপুরে পুলিশ কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

শেরপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ২২:৫৭আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২৩:১৫

শেরপুর শেরপুরে পুলিশের এটিএসআই (অতিরিক্ত শহর সহকারী পরিদর্শক) আনোয়ার হোসেনকে (৩৫) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) সকালে মিরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির পাশেই এক ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আনোয়ার হোসেনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি শহরের মিরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির দায়িত্বে রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে শহরের নতুন বাস টার্মিনাল এলাকার মিরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির পাশেই আনোয়ারের ভাড়া বাড়িতে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বাড়ির অন্য সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্বজনরা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যালে পাঠায়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল এবং স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী