চাঁপাইনবাবগঞ্জে ২২টি অস্ত্র উদ্ধার মামলায় তিন জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৯, ১৬:৫৯আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৭:০৯

চাঁপাইনবাবগঞ্জে ২২ অস্ত্র উদ্ধার মামলায় তিন জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে আলোচিত ২২টি অস্ত্র উদ্ধার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও  দায়রা জজ শওকত আলী এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে শাহ আলম ওরফে আলম, একই উপজেলার তেলপুটি লম্বাপাড়া গ্রামের দুলুর ছেলে আবুল কালাম ও চট্রগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা সাধারপাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে মোহাম্মদ ওসমান আলী। এদের মধ্যে ওসমান পলাতক রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সাইফুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জমান আরা জানান, ২০১৬ সালের ২৪ অক্টোবর বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি মহল্লার শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে ২২টি বিদেশি পিস্তল, ১৩৬ রাউন্ড গুলি ও ৪৫টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। এর কয়েক মাস আগে আসামি শাহ আলম বাড়িটি ভাড়া নিয়েছিলেন। অস্ত্র উদ্ধারের দিন বিকালে একটি ট্রাকে করে অস্ত্রগুলো পাচারের কথা ছিল। কিন্তু এর আগেই পুলিশ সেখানে অভিযান চালিয়ে এই অস্ত্রের চালানটি আটক করে।

এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বাদী হয়ে থানায় শাহ আলমসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ) মাহবুব আলম চারজনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২২ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। স্বাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আজ মঙ্গলবার আদালত এই মামলার রায় ঘোষণা করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী