মশা নিধন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৯, ২০:৫০আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২০:৫৯

জয়পুরহাট জয়পুরহাট সদর উপজেলার সগুনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২৪) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বাড়ির পাশে মশা নিধন করতে নেমে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর এ ঘটনা ঘটে।

জাহিদুল ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের  ছেলে। জয়পুরহাট সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে জাহিদুল বাড়ির পাশে মশা নিধনের জন্য ঝোপ-জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় জঙ্গলের পাশে থাকা পরিত্যক্ত বৈদ্যুতিক খুটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জাহিদুল। সেখান থেকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ