গোবিন্দগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি ‘বন্ধুকযুদ্ধে’ নিহত

গাইবান্ধা প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৯, ০৫:২০আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০৫:২১

গোবিন্দগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি ‘বন্ধুকযুদ্ধে’ নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক আসামি বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জের কাটাখালি বাঁধের ওপর এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম চিনু মিয়া (৩৮)। তার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে। চিনু মিয়ার বিরুদ্ধে অস্ত্র, হত্যাচেষ্টা, প্রতারণা, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও নাশকতাসহ ১৮টি মামলা আদালতে বিচারাধীন বলে পুলিশ জানিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি চিনু বৃহস্পতিবার গভীর রাতে চর এলাকায় পালিয়ে যাচ্ছিলো। গোপন খবর পেয়ে পুলিশ কাটাখালি এলাকায় অবস্থান নেয়। চিনু ও তার সহযোগীরা কাটাখালিতে পৌঁছলে পুলিশ তাদের আটকের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় চিনু। পরে পালিয়ে যায় চিনুর সহযোগীরা। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
এর আগে, বুধবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের বাঁধের ওপরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ চিনুকে ছিনিয়ে নেয় তার সহযোগী ও স্বজনরা। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চিনুর সহযোগী নুর আলম ও তাজনুরকে আটক এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের