আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের ছুটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ আগস্ট ২০১৯, ১৪:৩৯আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৬:৩৬

আখাউড়া স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ রফতানিমুখী বন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আগামীকাল রবিবার (১১ আগস্ট) থেকে শুক্রবার (১৬ আগস্ট) পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছয় দিন পণ্য আমদানি-রফতানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। ১৭ আগস্ট শনিবার থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা রাজীব রায় জানান, স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার চলবে।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম