প্রাইভেট কারে পুলিশের স্টিকার লাগিয়ে ফেনসিডিল পাচার

হিলি প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ০৬:৫৫আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৭:০৫

প্রাইভেট কারে পুলিশের স্টিকার লাগিয়ে ফেনসিডিল পাচারের সময় আটক ফরিদুল দিনাজপুরের বিরামপুরে পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিলসহ ফরিদুল ইসলাম (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১১ আগস্ট) সকালে বিরামপুর উপজেলার বিরামপুর-হিলি সড়কের বেগমপুর মোড় নামক এলাকা থেকে ফরিদুলকে আটক করা হয়। আটক ফরিদুল নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট গ্রামের নজরুল ইসলামের ছেলে।

হাবিলদার শহিদুল ইসলাম জানান, পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে করে ফেনসিডিল পাচার করা হচ্ছে– এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সকালে হিলির নয়ানগর এলাকায় অভিযান চালায়। এ সময় নয়ানগর বালুপাড়া এলাকা থেকে পুলিশ লেখা স্টিকার লাগানো একটি প্রাইভেট কারকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে বিরামপুর-হিলি সড়কের বেগমপুর মোড় এলাকায় বিজিবির সদস্যরা ওই কারটিকে আটক করে। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কারের চালক ফরিদুল ইসলামকে আটক করা হয়। পরে এ ঘটনায় ফরিদুল, কারের মালিক মামুনুর রশিদ ও শাহাজুল ইসলাম এই তিনজনকে আসামি করে বিরামপুর থানায় মামলা দায়ের করে তাকে সেখানে সোপর্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী