ফরিদপুর মেডিক্যালে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ১৯:২৮আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৯:৪২

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ বছরের এক শিশু মারা গেছে। তার নাম তানজিদ মোল্লা (৯)। মঙ্গলবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানজিদ ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকার বাসিন্দা ভ্যানচালক জাহিদ মোল্লার ছেলে।

তানজিদের ফুপু রিনা বেগম জানান, তিন দিন জ্বরে ভোগার পর গত ১১ আগস্ট শিশুটিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারি পরীক্ষায় তার ডেঙ্গু রোগ ধরা পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা জানান, তানজিদ মধুখালীতে নিজ বাড়ি থেকেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়।

হাসপাতাল পরিচালক জানান, এ নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট তিনজন মারা গেল।

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে বুধবার পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৮৯৭ জন। বুধবার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৩৭৩ জন। চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ৪২০ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ১০১ জনকে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের