খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ২৫৭৩, নতুন রোগী ১২৪ জন

খুলনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ১৩:১১আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৩:১৬

ডেঙ্গু রোগী

খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এখন ২৫৭৩ জন। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে নতুন করে আরও ১২৪ জন আক্রান্ত হয়েছেন। এদের ১১৮ জন সরকারি হাসপাতালে এবং ৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত বিভাগে আক্রান্তদের মধ্যে ২৩৩২ জন সরকারি হাসপাতালে ভর্তি ও ২৪১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৫০৪ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। আর ২০০৮ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। অবশিষ্ট ৬১ জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ জুলাই থেকে ১৮ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত খুলনা বিভাগে ২৫৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে যশোরে ৬৪৩ জন, খুলনায় ৫৫৩ জন, কুষ্টিয়ায় ৩৯৭ জন,  সাতক্ষীরায় ২১৮ জন, ঝিনাইদহে ১৭৭ জন, নড়াইলে ১৭০ জন, মাগুরায় ১৫১ জন,  মেহেরপুরে ৯৪ জন, বাগেরহাটে ৯০ জন, চুয়াডাঙ্গায় ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে বর্তমানে খুলনায় ৮৫ জন, বাগেরহাটে ১৪ জন, সাতক্ষীরায় ৪৬ জন, যশোরে ১৯৭ জন, ঝিনাইদহে ৩১ জন, মাগুরায় ২৫ জন, নড়াইলে ২৮ জন, কুষ্টিয়ায় ৫৬ জন, চুয়াডাঙ্গায় ৯ জন ও মেহেরপুরে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর চিকিৎসাধীন অবস্থায় খুলনায় ৪ জন, নড়াইলে ১ জন, মাগুরায় ২ জন মারা গেছেন।

তিনি আরও জানান, শনিবার বেলা ১১টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত সময়ের মধ্যে খুলনা বিভাগে নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে যশোরে ৫১ জন, খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, ঝিনাইদহে ৫ জন, নড়াইলে ৮ জন, মেহেরপুরে ৭ জন, চুয়াডাঙ্গায় ১ জন, সাতক্ষীরায় ১১ জন, বাগেরহাটে ৪ জন ও মাগুরায় ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের