নিখোঁজের একদিন পর মাদ্রাসাছাত্রের ভাসমান লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ১৯:১৫আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৯:২৪

নাটোর

নাটোরের পদ্মানদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর একজন মাদ্রাসাছাত্রের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় অধিবাসীরা। সোমবার (১৯ আগস্ট) দুপুর একটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত হারুন (১৪) লালপুর উপজেলার মোহরকয়া এলাকার জাকারিয়ার ছেলে এবং পাবনা জেলার একটি মাদ্রাসার শিক্ষার্থী।
লালপুর থানার ওসি সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি সেলিম রেজা জানান, রবিবার দুপুর ২টার দিকে গোসল করার জন্য মোহরকয়া এলাকায় ইটভাটার পাশে পদ্মানদীতে নামে হারুন। গোসলের এক পর্যায়ে নিখোঁজ হয় সে। খবরপেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় অধিবাসীরা উদ্ধার কাজ শুরু করলেও গভীর রাত পর্যন্ত কোনও খোঁজ পায়নি।

সোমবার দুপুর একটার দিকে ঘটনাস্থলের ৩০০ গজ দূরে ভাটির দিকে হারুনের ভাসমান মৃতদেহ দেখে উদ্ধার করে স্থানীয়রা।

/এএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম