কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ২৩:১১আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২৩:১২

কুষ্টিয়ায় আদালতে মাদক মামলার আসামিরা কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন এবং দুইজনকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর গ্রামের ইয়াকুল মণ্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)। দেড় বছরের সাজাপ্রাপ্তরা হলো, একই উপজেলার ফারাকপুর গ্রামের মজিবর সেখের ছেলে বাবুল সেখ (৫০) ও বারোমাইল গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪০)।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর রাতে ভেড়ামারা উপজেলার বারোমাইল বাজারে র্যা ব-১২ আসামিদের আটক করে তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যা ব।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম