গাজীপুরে প্লাস্টিক কারখানা ও ১২ বসতঘরে আগুন

গাজীপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ২৩:১৫আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১০:৩৫

গাজীপুরে আগুনে পুড়ে যাওয়া মালামাল গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর ও একটি প্লাস্টিক কারখানার মালামাল পুড়ে গেছে। সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টা ও বিকাল সাড়ে ৪টায় পৃথক স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিকেল সাড়ে ৪ টার দিকে শ্রীপুর থানা ক্যাম্পাসের কাছে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। এতে ওই বাড়ির ১২টি ঘর পুড়ে গেছে। বাড়ির ভাড়াটিয়া ফল ব্যবসায়ী মোর্শেদ জানান, ওই বাড়িতে ১২ জন ভাড়াটিয়া রয়েছেন। কীভাবে আগুন লেগেছে তা তারা বুঝতে পারেননি।
অপরদিকে বেলা ১১টার দিকে আনসার টেপিরবাড়ী এলাকার আইটিএল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। কারখানার ব্যবস্থাপক মোহরাব হাসান জানান, জেনারেটর অতিরিক্ত গরম হয়ে আগুন লাগে। এতে প্লাস্টিক জাতীয় পণ্যের কাঁচামাল পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, ‘বসতবাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় নগদ টাকাসহ কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। প্লাস্টিক কারখানায়ও বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে