মানিকগঞ্জে মাদক সেবনের দায়ে পাঁচ যুবকের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ০৮:১৮আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৮:২৩

সাজাপ্রাপ্ত পাঁচ মাদকসেবী

মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া এলাকায় মাদক সেবনের দায়ে পাঁচ যুবকের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন এই সাজা দেন।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকরা হলো— সোহরাব হোসেন, রিপন মিয়া, জাকির হোসেন, আরিফ হোসেন ও মো. লোটাস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার বান্দুটিয়া এলাকার একটি বাসায় বসে ইয়াবা সেবন করছিল ওই পাঁচ যুবক। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সাইফুল ইসলামসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা ওই পাঁচ যুবককে আটক করেন। এরপর বিল্লাল হোসেন তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন বলেন, ‘মাদক নিয়ন্ত্রণের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি