চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ আগস্ট ২০১৯, ১৭:৪৬আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০০:৫৪

চট্টগ্রামে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে দেওয়ানহাট মোড়ের ওভারপাসের ওপর এ ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান।

জহির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, মুনসুরাবাদের দিক থেকে আসা নোয়াখালী রুটে চলাচলকারী বাঁধন পরিবহনের একটি বাস দেওয়ানহাট ওভারপাস হয়ে কদমতলীর দিকে যাচ্ছিল। বাসটি ওভারপাস থেকে নামার সময় বিপরীত দিক থেকে ওভারপাসে ওঠা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘটনার পর বাসের চালক দ্রুত পালিয়ে যায়। তাকে আটক করা যায়নি। তবে ঘাতকবাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী