নাসিরনগরে প্রধান শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ২১:৫৫আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২২:৫১

আহত শিক্ষক নাজমুল হুদা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাজমুল হুদা (৩৩) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।  মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলার বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাজমুল হুদা উপজেলার আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় তার হাতসহ বিভিন্ন স্থানে জখম হয়।

নাজমুল হুদা বলেন, ‘সকাল ৯টার দিকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে ওত পেতে থাকা রুমান আলী আমার ওপর হামলা চালায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

তিনি আরও জানান, এর আগে ২০১৭ সালের ২০ আগস্ট ওই বিদ্যালয়ের মাঠে ইয়াবা সেবন করার প্রতিবাদ করায় তার ছোট ভাই নুরুল হুদাকে রুমান আলী আক্রমণ করে। ওই ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সালিশে বিষয়টি মীমাংসা হয়। এ ঘটনার জের ধরে এ হামলা করা হয়েছে।

হামলার খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে যান। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ‘একজন শিক্ষকের ওপর এমন হামলা  ন্যক্কারজনক। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী