কুড়িগ্রামে বিরোধের জেরে সংঘর্ষে মেয়ে নিহত, বাবা আহত

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ০০:০৩আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০০:০৫

কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই ও ভাতিজাদের দায়ের কোপে সাজিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার বাবা ফরহাদ হোসেন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপু‌রে উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নের খু‌লিয়াটা‌রী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে‌ছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের খুলিয়াটারী গ্রামের ফরহাদ আলী (৬০) জমিতে ধান রোপণের জন্য গেলে আগে থেকে ওত পেতে থাকা তার বড় ভাই ফারছেদ আলীর ছেলে ছয়ফুল সাঙ্গপাঙ্গ নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় ফরহাদের মেয়ে সাজিনা বেগম (৪৫) তাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকেরা তাকেও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে সাজিনা বেগমের মৃত্যু হয়। 
প্রায় দু’বছর আগে সাজিনার ছোট ভাই তাজুল ইসলামও প্রতিপক্ষের হামলায় হত্যার শিকার হয়েছিল।
ওসি জানান, এ ঘটনায় ‌নিহ‌তের ভাই জু‌য়েল রানা বাদী হ‌য়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নি‌চ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল (১৮) ও সুলতানা বেগম (৩৬) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ