১৮ দিনেও উদ্ধার হয়নি শিশু মুরসালিন, গ্রেফতার ২

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ০৬:০৭আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৬:০৮

মুরসালিন সরদার গোপালগঞ্জের কাশিয়ানীতে শিশু মুরসালিন সরদার (৬) অপহরণের ১৮ দিনেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মুরসালিন কাশিয়ানী উপজেলার সাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ও আমডাকুয়া গ্রামের বাচ্চু সরদারের ছেলে। এ ঘটনায় রবিবার (১৯ আগস্ট) মুরসালিনের বাবা বাদী হয়ে অজ্ঞাত ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা করেন। এ মামলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, উপজেলার সাজাইল ইউনিয়নের আমডাকুয়া গ্রামের আসাদ মুন্সী (৬০) ও হারুন সরদার (৫৭)।
মামলার বিবরণে জানা গেছে, গত ২ আগস্ট দুপুরে মুরসালিন বাড়ির পাশে সাজাইল বাজার মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাজাইল পুরানো ইউনিয়ন পরিষদ ভবনের কাছে অজ্ঞাত ৫ থেকে ৬ জন সাদা মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে দ্রুত ঢাকা-খুলনা মহাসড়কের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন নিখোঁজের মা রুবিনা বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমার জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে সোমবার জেল হাজতে পাঠানো হয়।

/ওআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী