জামালপুরে আগুনে ১১ দোকান পুড়ে ছাই

জামালপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ০৬:০৯আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৬:১০

ইসলামপুরের গুঠাইল বাজারে আগুন জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে আগুনে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল গণি জানান, সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে দেলোয়ার হোসেনের দোকানে আগুন লাগে। পরে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় জাহিদুল ইসলামের ওষুধের দোকান, মজিবুর রহমান, মোশারফ, সাহেব আলী, রঙ্গি লাল দাস, শাহা আলী, সুজন মিয়া, আজগর আলী ও নিতাই চন্দ্রের মনিহারি দোকান এবং মোস্তাফিজুর রহমানের অ্যালুমিনিয়াম দোকানসহ মোট ১১টি দোকান পুড়ে গেছে।
তিনি জানান, বাজারের দেলোয়ারের দোকানে মশার কয়েল থেকে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে । ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম