নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে ৩৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ০৬:১৬আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৬:১৭

শীতলক্ষ্যার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ সোনারগাঁওয়ের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ফের অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১ টা থেকে বিকাল চারটা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি জুট মিল, কারখানার গুদাম, দ্বিতল ভবন ও গাইড ওয়ালসহ ৩৬টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগেও দুইবার সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীর দখল করে গড়ে উঠা নওয়াব মালেক জুট মিলের পাকা দেওয়াল, স্বদেশ কেমিক্যাল কোম্পানির গুদামের আংশিক স্থাপনা, সুপারক্রিট সিমেন্ট কারখানার সেমিপাকা ঘর, ১৩টি পাকা ভবন, একটি দোতলা ভবনসহ ৩৬টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগামী রবিবার পর্যন্ত আরও তিনদিন এ অভিযান চলবে। শীতলক্ষ্যার পাশাপাশি মেঘনা নদীকেও অবৈধ দখলমুক্ত করা হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ন-পরিচালক শেখ মাসুদ কামাল জানান, নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। চীনসহ বিশ্বের উন্নত দেশের নদীগুলোর মতো আমাদের দেশের নদীগুলোকেও সেভাবে গড়ে তোলা হবে। উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম