থানা হাজতে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: ভিকটিমকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

খুলনা প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ০৯:৩৩আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৯:৪৩

খুলনা জিআরপি থানা খুলনা জিআরপি (রেলওয়ে পুলিশ) থানায় পুলিশের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ভিকটিমকে জেলখানার গেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। খুলনা মহানগর হাকিম আদালতের বিচারক আতিকুস সামাদ সোমবার পুলিশকে ১০দিনের মধ্যে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই ভিকটিমকে জিজ্ঞাসাবাদের জন্য জেল গেটে যাবেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদ।

তদন্তকারী কর্মকর্তা জানান, ‘ভিকটিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে গত ১৪ আগস্ট আমরা আবেদন করেছিলাম। আদালতে এ আবেদনের শুনানি হয় গত সোমবার (১৯ আগস্ট)। শুনানি শেষে আদালত ১০ দিনের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন। আমরা ১০ দিনের মধ্যেই যে কোনও সময় ভিকটিমকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করবো।’

উল্লেখ্য, গত ২ আগস্ট যশোর থেকে ট্রেনে খুলনায় আসার পথে ফুলতলা রেলস্টেশনে কর্তব্যরত জিআরপি পুলিশের সদস্যরা ওই গৃবধূকে মোবাইল চুরির অভিযোগে আটক করে। পরে ওই রাতে তাকে খুলনা জিআরপি থানা হাজতে রাখা হয়। পরদিন ৩ আগস্ট তার কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে একটি মামলা দিয়ে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ফুলতলার মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ৪ আগস্ট আদালতে জামিন শুনানির জন্য ভিকটিমকে হাজির করা হয়। এসময় জিআরপি থানায় সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন ভিকটিম। তিনি বলেন, ওসি উছমান গনি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্য তাকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর আদালতের নির্দেশে ৫ আগস্ট খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

এই ঘটনায় পাকশী রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশে ধর্ষণের অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠিত হয়। তদন্ত কমিটির প্রধান হলেন কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদ এবং সদস্যরা হলেন কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের ডিআইও-১ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শ ম কামাল হোসেইন ও দর্শনা রেলওয়ে ইমিগ্রেশন ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. বাহারুল ইসলাম। এ কমিটি ৬ আগস্ট থেকে তদন্ত শুরু করে। ৭ আগস্ট ওসি উছমান গণি পাঠান ও এসআই নাজমুলকে ক্লোজড করে পাকশি নেওয়া হয়। ৮ আগস্ট পাকশি ও ঢাকা থেকে গঠিত পৃথক দুটি তদন্ত টিমের সদস্যরা আদালতের অনুমতি নিয়ে জেল গেটে ভিকটিমের জবানবন্দি গ্রহণ করেন। এরপর আদালতের নির্দেশে ৯ আগস্ট পাঁচ পুলিশের বিরুদ্ধে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন- 

জিআরপি থানায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূর মাদক মামলায় জামিন নামঞ্জুর

থানা হাজতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

থানা হাজতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: ভিকটিমের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি

 
 
 
 
 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের