কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দুই জন খুন, আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ১২:৩২আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১২:৪১

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই ও মিঠামইনে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) সকালে জেলার পাকুন্দিয়ার চরটেকি ও মিঠামইনের ঘগড়া গ্রামে এ দুটি হত্যাকাণ্ড ঘটে।

পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাকুন্দিয়ার চরটেকি গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মতিউর রহমানের সঙ্গে তার বড় ভাই আলী আজগর মুকুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে বহুবার সালিশ হলেও কোনও মীমাংসা হয়নি। এ বিরোধের জের ধরে সকালে বাড়িতে মুকুলকে ছুরিকাঘাত করেন মতি। এতে ঘটনাস্থলেই মারা যান মুকুল। এ ঘটনায় মতিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শাহজাহান মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গ্রামের মৃত কাছুম আলীর ছেলে। মিঠামইন থানার ওসি জাকির রব্বানি জানিয়েছেন, গ্রামের একটি কাঁচা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আইয়ুব আলী গ্রুপ ও হাবিব সরকার গ্রুপের মধ্যে গতকাল মঙ্গলবার বিকালে ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরে সকালে আইয়ুব গ্রুপ হামলা চালায়। এসময় হাবিব গ্রুপের শাহজাহানকে বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

এ দুটি হত্যাকাণ্ডের বিষয়ে পাকুন্দিয়া ও মিঠামইন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানিয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ