ঝিনাইগাতীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ২০:২৭আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২০:২৮

শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীতে অটোরিকশার চাপায় নুছাইবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুছাইবা মাটিয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে নুছাইবা স্থানীয় হদিপাড়া ব্র্যাক স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে রাস্তা পারাপারের সময় ঝিনাইগাতী থেকে শেরপুরগামী সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অটোরিকশাটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার ও চালক আতিকুর রহমানকে আটক করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম