বালিকা বিদ্যালয়ের পাশে অবস্থান, কাটা হলো তিন ছাত্রের চুল

কুমিল্লা প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ২২:৪৩আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:৪৫

কুমিল্লা

স্কুল চলাকালে কুমিল্লার মুরাদনগরে নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ের পাশে ঘোরাফেরার কারণে তিন ছাত্রের চুল কেটে দেওয়া হয়েছে। বুধবার (২১ আগস্ট) তাদের আটক করেন মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মদ।

তিন ছাত্র হলো- মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মারুফ হোসেন, জাহিদুল ইসলাম ও  ভূবনঘর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মিজান।

পরে তাদের অভিভাবক ও স্কুলের শিক্ষকদের খবর দিয়ে আনা হয় এবং স্থানীয় সেলুনে নিয়ে চুল কেটে দেওয়া হয়।

এরপর, ভবিষ্যতে সন্তানরা এধরনের কাজ করবে না বলে মুচলেকা দেন অভিভাবকরা।

এ বিষয়ে মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মদ বলেন, ‘মার্জিতভাবে চুল কেটে ও ইউনিফর্ম পরে স্কুলে যেতে হবে। বখাটেপনা রোধ করে তাদের বিদ্যালয়গামী করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম