শ্রীপুরে সন্ত্রাসী হামলায় চার ছাত্রলীগ নেতা আহত

গাজীপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৯, ১৪:৪৫আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৫:০০

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসী হামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকুসহ চার ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করছে পুলিশ।

আহত অন্যরা হলেন- শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তন্ময় বণিক ও সহ-সম্পাদক রাসেল শেখ। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকার একটি চায়ের দোকানে জাকিরুল হাসান জিকু ও ছাত্রলীগের কয়েকজন নেতা চা পান করছিলেন। এসময় কমপক্ষে ৩০ জনের একটি দল হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে তাদের এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে জিকু এবং ছাত্রলীগের ওই তিন নেতা গুরুতর আহত হন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা ভয়ে ছোটাছুটি শুরু করেন। এক পর্যায়ে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আহতদের স্বজনেরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকু বলেন, ‘এ ঘটনায় সুজন, আল আমীন, সানি, জনি, সীমান্ত, মাসুমসহ হামলকারীদের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, ‘খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে হামলার ঘটনাটি রাজনৈতিক এবং ছাত্রলীগের আধিপত্যের বিরোধের কারণে ঘটেছে।’

ছাত্রলীগ নেতাদের ওপর হামলার খবরে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের