মানিকগঞ্জে এরশাদের কুলখানি অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ১৬:৫৭আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৮:৩৭

মানিকগঞ্জে এরশাদের কুলখানিতে জাতীয় পার্টির নেতাকর্মীরা মানিকগঞ্জে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বিজয়মেলা মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ‘প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। উপজেলা পরিষদ, জেলা পরিষদ গঠন, রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন করে তিনি দেশের মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন।’ ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’–এরশাদের এই উক্তি উল্লেখ করে মান্নান পার্টির সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

মানিকগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইয়াহিয়া চৌধুরী ইনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় এই দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন–জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন ও নোয়াব আলী প্রমুখ। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের