খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ আগস্ট ২০১৯, ১৭:০৭আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৭:৪০

চট্টগ্রাম

খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। শনিবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া বৃদ্ধের নাম আবুল কাশেম (৬০)। আবুল কাশেম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ভেল্লাপাড়া এলাকার মৃত নজির আহমেদের ছেলে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের অফিসার জাহেদ আলম কুতুবী এই তথ্য জানিয়েছেন।

জাহেদ আলম কুতুবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিকলবাহা খালে মাছ ধরতে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আবুল কাশেম খালে ডুবে যান। এরপর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়রা জানিয়েছেন−আবুল কাশেম খালে জাল ফেললে তার জালটি পানিতে আটকে যায়। পরে জাল ছাড়াতে খালে নামলে পানির স্রোতের সঙ্গে তলিয়ে যান। প্রবল স্রোত থাকায় তিনি আর উঠতে পারেননি।’ 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী