শরীয়তপুরে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ০১:৪২আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৭:৪২

ডেঙ্গু-১ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দাদন লস্কর (২০) নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। রবিবার (২৬ আগস্ট)  রাত ৮টার দিকে তিনি মারা যান। সিভিল সার্জন খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দাদন গোসাইরহাট শামসুর রহমান কলেজের বিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মাছুয়াখালি গ্রামের জামাল হোসেন লস্করের ছেলে।

গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার সূত্রে জানা যায়, দাদন গত বুধবার জ্বরে আক্রান্ত হন। বৃহস্পতিবার রক্ত পরীক্ষা করলে তিনি ডেঙ্গু আক্রান্ত বলে জানা যায়। শুক্রবার তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওইদিন রাতে সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।

সিভিল সার্জন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীয়তপুরে এই প্রথম কারও মৃত্যু হলো। আমরা স্বল্প জনবল নিয়ে ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের