জামালপুরের ডিসির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার ভিডিও ভাইরাল হওয়া অফিস সহায়ক সেই নারী তার কর্মস্থলে এসে ছুটির আবেদন করেছেন। আজ সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টায় জামালপুর জেলা প্রশাসকের কর্মস্থলে আসার পর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করেন এই নারী। আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অফিস চলাকালীন অসুস্থবোধ করার কথা বলে আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে তিন দিন ছুটির কথা উল্লেখ করেন জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহায়ক হিসেবে কর্মরত ওই নারী। এর কিছুক্ষণের মধ্যে তিনি দ্রুত জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে ওই নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সারাদেশে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় ডিসি আহমেদ কবীরকে ওএসডি করা হয়েছে। তবে ওই নারীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
অফিস সহায়কের ছুটির আবেদনের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার বলেন, ‘ওই অফিস সহায়কের ছুটির আবেদন গ্রহণ করা হয়েছে। নতুন জেলা প্রশাসক কর্মস্থলে যোগদান করে তার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি তদন্তসাপেক্ষে ওই অফিস সহায়কের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।’
আরও পড়ুন-
অভিযোগ প্রমাণিত হলে জামালপুরের সেই ডিসি ডিসমিস: সচিব
শনিবার গভীর রাতে জামালপুর ছেড়ে যান ডিসি আহমেদ কবীর








