মাগুরায় পিকআপের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৩

মাগুরা প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ২৩:২০আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২৩:২১

মাগুরায় পিকআপের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৩ মাগুরা-ফরিদপুর সড়কের কছুন্দি এলাকায় সোমবার (২৬ আগস্ট) সকালে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহতের নাম রেহানা আখতার কলি। তিনি সদর উপজেলার কালিগর গ্রামের আমানত আলীর স্ত্রী।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই সাফুর আহমেদ জানান, সোমবার সকাল ১০টার দিকে ওয়াপদা থেকে একটি সিএনজি অটোরিকশায় (মাহেন্দ্র) গৃহবধূ কলিসহ কয়েকজন যাত্রী মাগুরার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে কলিসহ ৬ জন গুরুতর আহত হয়। তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কলিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রেজাউল ইসলাম পলাশ (৪০), বাদশা মিয়া (৩০) ও মনিরুল ইসলামকে (৩৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম