সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর স্বামীকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা

নোয়াখালী প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ১৭:৪৯আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৭:৫৯

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচরে স্ত্রী’র ধর্ষকদের গ্রেফতারের দাবিতে ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়ায় ব্যক্তির শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় সোমবার রাতে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম নিজেই বাদী হয়ে এসিড অপরাধ দমন আইনে তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার জন সহ সাত জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আসামিরা হলেন, একই উপজেলার উত্তর চর ব্যাগ্যা গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৩৮), একই গ্রামের কালা মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫) ও মৃত শাহ আলমের ছেলে জমির উদ্দিন ওরফে আবদুর রহমান (৪০)।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

এদিকে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ভিকটিমকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান। এ সময় তিনি আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ভিকটিমের মা জানান, রবিবার দুপুরে জেলা শহর মাইজদীর নোয়াখালী প্রেসক্লাবের সামনে নির্যাতনের বিরুদ্ধে অন্যান্যদের সঙ্গে তার ছেলেও মানববন্ধনে অংশ নেন। সেখান থেকে বিকালে বাড়ি গেলে ধর্ষণের মামলার আসামি ও তার লোকজন তাদের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেয়। এক পর্যায়ে রাতে তার ছেলে ঘর থেকে বের হলে ছয় থেকে সাত জন সন্ত্রাসী তাকে এসিড মেরে দৌড়ে পালিয়ে যায়। এ সময় ভিকটিম তিন-চার জনকে চিনতে পারেন। পরে তাকে উদ্ধার করে রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ্ জানান, ভিকটিমের শরীরের প্রায় ৯ শতাংশ ঝলসে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

এর আগে গত ২ মে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের উত্তর চর বাগ্যা গ্রামে গোপনে গোসলের ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠে। ওই নারীর স্বামী এ ঘটনায় প্রতিবেশী জয়নালের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের কিছুদিন পর জয়নাল বাদীর পরিবারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করে। এরপর থেকে জয়নাল বাদীর পরিবার ও সাক্ষীদের এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করে আসছে ভিকটিমের পরিবার।

আরও পড়ুন- সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর স্বামীকে এসিড নিক্ষেপ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের