সৈয়দ নজরুল ইসলাম সেতুতে বিদ্যুৎস্পৃষ্টে টোল আদায়কারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৯, ০৭:৫১আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১২:৩২

বিদ্যুৎস্পৃষ্ট (প্রতীকী ছবি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় বিদ্যুৎস্পৃষ্টে সামির আহমেদ (২৮) নামে এক টোল আদায়কারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। সামির আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের সালাম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে তিনি টোল আদায়কক্ষে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে পুরো কক্ষটি বিদ্যুতায়িত হয়ে যায়। একপর্যায়ে টোল আদায়কক্ষেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’