সংসদ সদস্যের গ্যারেজে চালক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
২৯ আগস্ট ২০১৯, ০৪:১৬আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১২:২৭

চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কালু শাহ মাজার এলাকায় ‘দিদারুল আলম ব্রাদার্স’ নামের একটি গ্যারেজের মধ্যে শাহজাহান ওরফে সাজু (৪৮) নামে এক প্রাইম মুভার চালক নিহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গ্যারেজটির মালিক চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম। 

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সন্ধ্যায় কালু শাহ মাজার এলাকায় সংসদ সদস্যের মালিকানাধীন গ্যারেজ-শ্রমিকের আঘাতে সাজু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘তাকে গুলি করে নাকি পেটে রড ঢুকিয়ে হত্যা করা হয়, সেটি আমরা নিশ্চিত নই।’

এই ঘটনায় ওই গ্যারেজে কর্মরত মাসুদ নামে এক শ্রমিককে সন্দেহ করা হচ্ছে বলেও জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা।

তিনি জানান, মাসুদ কালু শাহ মাজার সংলগ্ন সলিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল কালামের ছেলে। গুরুতর আহতাবস্থায় মাসুদই সাজুকে হাসপাতালে নিয়ে যান। পরে সাজুকে মৃত ঘোষণার পর মাসুদ কৌশলে সেখান থেকে পালিয়ে যান। এ কারণে মাসুদ এই ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, নিহত সাজু নোয়াখালী জেলার সেনবাগ থানার বাসিন্দা সরুজ মিয়ার ছেলে। তিনি কালু শাহ মাজার সংলগ্ন এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’