চবির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ সেপ্টেম্বর

চবি প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৯, ০৮:৪৭আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০৮:৪৯

চবির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি জানান, সভায় ভর্তি পরীক্ষার রুটিনও ঠিক করা হয়েছে। বি-ইউনিটের পরীক্ষা ২৭ অক্টোবর, ডি- ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর, এ-ইউনিটের পরীক্ষা ২৯ অক্টোবর, সি-ইউনিটের পরীক্ষা ৩০ অক্টোবর, এছাড়া উপ-ইউনিট বি১ ও ডি১ এর ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষার আবেদনের ফি ধরা হয়েছে প্রতি ইউনিট/উপ-ইউনিটের জন্য ৪৭৫ টাকা এবং আবেদন প্রসেসিং ফি বাবদ ৭৫ টাকা অর্থাৎ সর্বমোট ৫৫০ টাকা। আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া আবেদন ফি জমা দেওয়া যাবে ১ অক্টোবর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’