এমপি জহিরুলকে মুক্তিযোদ্ধা হিসেবে অস্বীকার করায় প্রতিবাদ

নরসিংদী প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৯, ১৬:৫৯আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৭:৫২

সংসদ সদস্যের কার্যালয়ের সংবাদ সম্মেলন ‘নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন মুক্তিযোদ্ধা নন।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খানের এমন বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের একাংশ ও মুক্তিযোদ্ধারা। ওই বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সংসদ সদস্যের শিবপুরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত ২৭ আগস্ট উপজেলা পরিষদ চেয়ারম্যানের ওই বক্তব্যের বরাতে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।এ সংবাদ প্রকাশিত হলে উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান মুক্তিযোদ্ধা না হয়েও নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। অথচ তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা মোহনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মন্তব্য করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।’

হারুনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে বলা হয়, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েও হারুন খান বিগত প্রায় সবকটি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরোধিতা করে দলকে ধ্বংসের ষড়যন্ত্র করেছেন। এ কারণে একবার তাকে দল থেকে বহিষ্কারও করা হয়। তার এসব ষড়যন্ত্র সফল হবে না।’

হারুন নিয়মবহির্ভূতভাবে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে যখন যাকে খুশি রাখেন এবং বাদ দেন বলেও এ সময় অভিযোগ করেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারহাদ আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই মাস্টার, আলমগীর হোসেন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মোতালেব খান, সহকারী কমান্ডার বেলায়েত হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দফতর সম্পাদক মাসুদ পারভেজসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ