ঝিনাইদহে বাস-লেগুনা সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ১২:২৬আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১২:৩৫

ঝিনাইদহে বাস-লেগুনা সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ঝিনাইদহে বাস ও লেগুনার সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, সকালে কালীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি লেগুনা যশোর যাচ্ছিলো। পথে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনার ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম