কারাগারের সামনে থেকে আবারও গ্রেফতার থানচি উপজেলা ভাইস চেয়ারম্যান

বান্দরবান প্রতি‌নি‌ধি
০২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫১

কারাগারের সামনে থেকে আবারও গ্রেফতার থানচি উপজেলা ভাইস চেয়ারম্যান

বান্দরবা‌নে আওয়ামী লীগ সমর্থক ক্য চিং থোয়াই হত্যার ঘটনায় জ‌ড়িত থাকা স‌ন্দে‌হে থানচি উপজেলা ভাইস চেয়ারম্যান ও থানচি উপজেলা জনসংহ‌তি স‌মি‌তি (জেএসএস) সভাপতি চ সা থোয়াই মারমাকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার (২ সে‌প্টেম্বর) বান্দরবান কারাগা‌রের সাম‌নে থে‌কে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

পু‌লিশ জানায়, চ সা থোয়াই মারমা পৌর কাউন্সিলর চ থোয়াই মং মারমা‌কে হত্যার স‌ন্দেহভাজন আসামি হিসেবে বুধবার (৭ আগস্ট) থেকে বান্দরবান কারাগারে ছিলেন। সোমবার (২ সেপ্টেম্বর) ওই মামলায় হাইকোর্ট থে‌কে জা‌মিন নি‌য়ে কারাগার থে‌কে বের হওয়ার পরপরই তাকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। এবার সদর থানার পুলিশ তাকে রাজবিলায় আওয়ামী লীগ সমর্থক ক্য চিং থোয়াই হত্যা মামলার স‌ন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার ক‌রে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শ‌হিদুল ইসলাম জানান, থানচি উপজেলার ভাইস চেয়ারম্যান ও একই উপজেলার জেএসএস সভাপ‌তি চ সা থোয়াই মারমা থানা হেফাজ‌তে র‌য়ে‌ছেন।

উল্লেখ্য, ২২ মে রাত সা‌ড়ে নয়টার দি‌কে পৌরসভার সা‌বেক কাউন্সিলর চ ‌থোয়াই মং মারমা‌কে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থে‌কে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ ক‌রে নি‌য়ে যায়। প‌রে ২৫ মে দুপু‌রে জর্ডান পাড়া থে‌কে তার লাশ উদ্ধার  করা হয়। এর আগে ১৯ মে রাজবিলা আওয়ামী লীগের সমর্থক ক্য চিং থোয়াই মারমাকে নিজ বাড়ি থে‌কে রাত ২টার সময় অপহরণের পর রাজ‌বিলা ইউ‌নিয়‌নের ৪নং রাবার বাগান এলাকায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান