আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

সাভার প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৩

কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়ার পর পুলিশের অবস্থান ঢাকার আশুলিয়ায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি পালনকালে দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কারখানার সামনে গিয়ে শ্রমিকরা মূল ফটকের সামনে বন্ধের নোটিশ দেখতে পান।

বন্ধ ঘোষিত কারখানা দুটি হচ্ছে– শিমুলতলা এলাকার ‘নাবা নিট কম্পোজিট লিমিটেড’ ও জামগড়া এলাকার ‘ইএসকেই ক্লোথিকং লিমিটেড’।

নাবা নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) কৌশলে “পিসি কমিটি”র সদস্যসহ ২৮ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। কী কারণে তাদের ছাঁটাই করা হয়েছে তা জানানো হয়নি। এর পর থেকে প্রতিবাদে ও তাদের পুনর্বহালের দাবিতে ওই কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছেন। টানা তিন দিন শ্রমিক অসন্তোষের মুখে বুধবার সকালে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।’

অন্যদিকে, ইএসকেই ক্লোথিকং লিমিটেড কারখানার শ্রমিকরা বলেন, ‘গত ২৯ আগস্ট ৩০ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে পরদিন থেকে তারা কাজ না করে কর্মবিরতি পালন করে আসছেন। এ অবস্থায় বুধবার কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।’

নাবা নিট কম্পোজিট কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) আদম বলেন, ‘আমাদের কারখানায় ঠিকমতো কাজের অর্ডার পাচ্ছি না। কাজ নেই বললেই চলে। সে কারণেই ৩০ জনকে সব পাওনা পারিশোধ করে ছাঁটাই করা হয় এবং কারখানায় মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়। এর পর থেকেই তারা কর্মবিরতি পালন শুরু করে। এ কারণে ১৩/১ ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কারখানার শৃঙ্খলা না ফেরা পর্যন্ত বন্ধ থাকবে।’

এ ব্যাপারে শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার (এসপি) সানা সামিনুর রহমান বলেন, ‘বন্ধ দুটি কারখানায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ তবে শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের