কথিত প্রেমিকের প্ররোচনায় কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৬

নাটোর নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কথিত প্রেমিকের প্ররোচনায় এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। এ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ছাত্রীর নাম জাকিয়া সুলতানা সোনালি ওরফে সুমনা। তিনি পাকা ইউনিয়নের মালিগাছা সাজিপাড়া এলাকার সুমনের মেয়ে এবং স্থানীয় লোকমানপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

ওসি জানান, সুমনার সঙ্গে সুইট নামে এক ছেলের প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে সুমন মেয়েটিকে মোবাইল ফোনের মেসেঞ্জারে বিভিন্ন অশোভন উক্তি করতে থাকে। এরই ধারাবাহিকতায় মেয়েটি আত্মহত্যা করবে জানালে সুমন তাকে প্ররোচনা দেয়। একপর্যায়ে গত রাতে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও বলেন, ‘সুইটির সঙ্গে সুমনের মেসেঞ্জারের কথোপকথনের স্ক্রিনশট সংগ্রহ করা হয়েছে।’
বুধবার সকালে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

সুমনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম