কালীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে দুই বখাটে আটক

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫২

ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে দুই বখাটেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আটক দুজনের নাম- সাগর ও শিহাব।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিভিন্ন স্কুলে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল খেলা চলছে। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে নলভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে সাতগাছিয়া নামক স্থানে তার ওপর নলভাঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে সাগর ও একই গ্রামের হারুনের ছেলে শিহাব এসিড নিক্ষেপ করে। আহত স্কুল ছাত্রীকে এলাকাবাসী উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

তবে বারবাজার ক্যাম্পের আইসি এসআই শিহাব উদ্দীন জানান, স্কুলছাত্রীর ওপর এসিড নয়, এনার্জি ড্রিংক স্পিড নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সাগর ও শিহাব নামের দুই যুবককে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও মামলা দায়ের হয়নি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের