প্রধানমন্ত্রী চেয়েছেন আমি নির্বাচিত হয়েছি: জিএম সিরাজ এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮

জিএম সিরাজ সরকার চাইলে গ্রহণযোগ নির্বাচন করা যায় মন্তব্য করে বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ জাতীয় সংসদে বলেছেন, ‘আমি জনগণের প্রত্যক্ষ ভোটে এই সংসদে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন আমি নির্বাচিত হয়েছি। সরকার চাইলে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। বগুড়াবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমার একটাই দাবি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি।’
সোমবার (৯ সেপ্টেম্বর) সংসদে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জিএম সিরাজ বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচন করেছি। আওয়ামী লীগ জিতেছে। এতে আমার দল বিএনপি হারেনি। হেরেছে ১০ কোটি ভোটার। দেশের ১৬ কোটি জনগণ। হৃদয়ের সেই রক্তক্ষরণ নিয়ে আবার ২৪ জুন নির্বাচন করেছি।’
স্পিকার ড. শিরীন শারমিন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য জিএম সিরাজকে তিন মিনিট সময় দেন। সময় শেষ হয়ে গেলে মাইক বন্ধ হয়ে যায়। তবে জিএম সিরাজ মাইক ছাড়াই বক্তব্য দিতে থাকেন। এ সময় স্পিকার বারবার তাকে বসতে বলেন। পরে অবশ্য তাকে আরও এক মিনিট সময় দেওয়া হয়। এ সময় তার বক্তব্যটি শুভেচ্ছা বক্তব্য হচ্ছে না বলে উল্লেখ করেন স্পিকার।

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের