দেওয়ানগঞ্জে যমুনায় মিললো ৮২ কেজির বাঘাইড়

জামালপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৫

 জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকায় ৮২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়ে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মাছটি সানন্দবাড়ীর জিগাবাড়ী সংলগ্ন যমুনা নদী থেকে একটি ডোবায় চলে আসে। পরে বাহাদুর নামে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছটি ধরেন।

বিশাল আকৃতির বাঘাইড় ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার অনেকে মাছটি দেখতে ভিড় জমান।

 পরে দুই জন লোক মাছটি কাঁধে করে সানন্দবাড়ীর মৌলভীরচর মোড়ে নিয়ে আসেন। সেখানে মাছটির দাম ৬০ হাজার টাকা হাঁকা হলেও এলাকাবাসী দরদাম করে ৪৫ হাজার টাকায় কিনে নেন। পরে মাছটি ভাগ করে নেন তারা।

 সানন্দবাড়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজি বসরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি মাছটি ধরতে এবং বিক্রি করতে দেখেছি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের