পাবনায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরেক আসামি গ্রেফতার

পাবনা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২১

পাবনা সদর থানা পাবনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পৌর এলাকার সিংগা থেকে ওসমান আলীকে (৩৫) গ্রেফতার করা হয়।

ওসমান আলী সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গাঁতি সাতমাইল গ্রামের ফজলুর রহমানের ছেলে। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের পৌর এলাকার সিংগা থেকে মামলার তিন নম্বর আসামি ওসমান আলীকে গ্রেফতার করে। এর আগে মামলা চার আসামী রাসেল আহমেদ, শরিফুল ইসলাম ঘন্টু, সঞ্জু হোসেন ও হোসেন ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার পায় আসামিকেই গ্রেফতার করা সম্ভব হলো।’

প্রসঙ্গত, পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সাহাপুর যশোদল গ্রামের তিন সন্তানের জননী এক গৃহবধূকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণেল অভিযোগ ওঠে। পরে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো ধর্ষণের অভিযুক্ত রাসেল আহমেদের সঙ্গে অভিযোগকারী গৃহবধূকে থানার ভেতরেই বিয়ে দিয়ে দেয়।  

এ ঘটনা জানাজানি হলে জেলা পুলিশ ঘটনা তদন্ত করে। তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা মিললে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। থানায় বিয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপপরিদর্শক (এসআই) একরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে পুলিশের তদন্ত কমিটির পাশাপাশি মন্ত্রিপরিষদের নির্দেশে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের একটি পৃথক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাহিদ নেওয়াজকে প্রধান করা হয়। বাকি সদস্যরা হলেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. একেএম আবু জাফর ও পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবনে মিজান।

আরও পড়ুন- 

‘ধর্ষকের’ সঙ্গে থানায় বিয়ে: ঘটনা তদন্তে এবার প্রশাসনিক কমিটি

ধর্ষকের সঙ্গে থানায় বিয়ে: ওসি প্রত্যাহার, এসআই সাময়িক বরখাস্ত

পাবনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি ঘন্টু গ্রেফতার

ভিকটিমের সঙ্গে থানায় বিয়ে: সেই ‘ধর্ষক’ আটক

'ধর্ষকের' সঙ্গে থানায় বিয়ে: ওসিকে শোকজ, তদন্ত কমিটি গঠন

প্রতিবেদন জমার পর ওসি ও এসআই-কে শোকজ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী