বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু, চরফ্যাশন-ভোলা রুটে যান চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫১

বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় মো. শরীফ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শরীফ লালমোহন হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও লালমোহন পৌরসভার গুচ্ছগ্রামের মো. কাশেমের ছেলে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন বাজারের চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর শরীফের সহপাঠী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শরীফ সাইকেলে করে লালমোহন বাজার থেকে বাড়ি যাচ্ছিলো। এ সময় চৌরাস্তায় আসলে চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে শরীফ ঘটনাস্থলেই মারা যায়। চরফ্যাশন-ভোলা রুটে স্থানীয়দের বিক্ষোভ

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে বাসটি চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা ও শরীফের সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এঘটনায় চরফ্যাশন-ভোলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান