‘চিঠি লিখে’ বাড়ি পালানো সেই স্কুলছাত্র চট্টগ্রাম থেকে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৫

মোহায়মিনুল ইসলাম

চিঠি লিখে রেখে সাতক্ষীরার বাড়ি থেকে পালিয়ে যাওয়া স্কুলছাত্র মোহায়মিনুল ইসলামকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে চট্টগ্রামের বন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। সে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং সদর থানার পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমানের ছেলে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, শনিবার মধ্যরাতে চট্টগ্রামের বন্দর থেকে মোহায়মিনুলকে উদ্ধার করা হয়েছে। তাকে সাতক্ষীরায় ফিরিয়ে আনা হচ্ছে। কী কারণে বা কাদের সঙ্গে বাড়ি ছেড়ে সেখানে গিয়েছিল সে, তা এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তরিত জানা যাবে।

উল্লেখ্য, বাড়িতে চিরকুট লিখে শুক্রবার রাতে শহরের মনজিতপুর এলাকার ভাড়া বাসা থেকে বেরিয়ে যায় মোহায়মিনুল ইসলাম। এরপর থেকে নিখোঁজ ছিল সে।

চিঠিতে সে লিখেছিল, ‘আমি গৃহ পলায়ন করি নাই। গৃহত্যাগ করিলাম। সত্যের সন্ধানে যাচ্ছি। আমাকে খুঁজে লাভ নেই। সত্যের মধ্যে সত্য আছে। কাজের ভেতরে কাজ আছে। দীর্ঘকাল আমাকে কেহ চিনে নাই, জানে নাই আমার কাজকে। আজ হয়তো প্রভুর অনুমতিক্রমে আমার সময় শেষ। তাই চলিলাম। আমি সত্য লইয়াই আঁধার রাতে বাহির হইয়াছি।’

 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম