মানিকগঞ্জে শতাধিক স্কুলছাত্রী হিট স্ট্রোকে আক্রান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৬

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষার্থীরা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করতে গিয়ে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। তাদের বিভিন্ন হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী প্রচণ্ড গরমে এ কাজের নির্দেশ দেওয়ায় শিক্ষকদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে ছাত্রীরা হিট স্ট্রোকে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই আশঙ্কামুক্ত।’

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, সকালে বিদ্যালয়ের নিয়মিত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষকদের নির্দেশে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করে ছাত্রীরা। ঘণ্টাখানেক পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। কয়েকজন অচেতনও হয়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, সকালে তিনি স্কুলের দাফতরিক কাজে উপজেলা পরিষদে ছিলেন। ঘটনা জানতে পেরে স্কুলে ফিরে আসেন। বিষয়টি স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে জানানো হয়েছে। কারও দায়িত্বহীনতার কারণে এই ঘটনা ঘটে থাকলে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে