বাঘাইছড়িতে জোড়া খুনের ঘটনায় মামলা

রাঙামাটি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৬

রাঙামাটি রাঙামাটির বাঘাইছড়ির নবছড়া এলাকায় জেএসএস এমএন লারমা গ্রুপের দুই সমর্থককে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত রিপেল চাকমার স্ত্রী জোসি চাকমা বৃহস্পতিবার রাতে বাঘাইছড়ি থানায় বাদী হয়ে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাকে প্রধান আসামি করে আরও ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় আরও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

বাঘাইছড়ি থানার অফিসার ইন চার্জ এম এ মনজুর মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর (বুধবার) মধ্যরাতে বাঘাইছড়ির দুর্গম নবছড়ায় দুর্বৃত্তরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) দুই সমর্থককে গুলি করে হত্যা করে। নিহতরা হলেন রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)। এই ঘটনায় জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপের দায়ী করেন। অভিযোগের বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন-

বাঘাইছড়িতে এমএন লারমা গ্রুপের দুই সমর্থককে গুলি করে হত্যা

বাঘাইছড়িতে সংঘাতে ৯ মাসে ১৪ খুন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম